রক্তগ্রুপ
রক্ত গ্রুপ বা (ব্লাড গ্রুপ বা ব্লাড টাইপ) হল কার রক্ত কাকে দান করা যাবে তার উপর নির্ভর করে করা রক্তের প্রকারভেদ। এটি আসলে নির্ভর করে রক্ত কোষগুলির কোষপর্দায় উপস্থিত অ্যান্টিজেনগুলির ধরণের উপর। রক্তের মধ্যে সর্বাধিক সংখ্যায় লোহিত রক্ত কণিকা থাকে বলে তাদের কোষপর্দায় কি কি অ্যান্টিজেন আছে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে অনেক ব্লাডগ্রুপ অ্যান্টিজেনই নানা কোষের কোষপর্দায় থাকে বা অনেকসময় শ্লেষ্মা ইত্যাদির মধ্যে ক্ষরণপদার্থ হিসাবেও থাকে।একটি লোকাসে (ক্রোমোজোমের উপর জিন গত অবস্থান) আবস্থিত সবকটি সাম্ভাব্য অ্যালিলকে নিয়ে হয় এক একটি ব্লাড গ্রুপ সিস্টেম এ-বি-ও ব্লাড গ্রুপ সিস্টেম এবং আরএইচ ডি (Rh D) ব্লাড গ্রুপ সিস্টেম এই দুটি সবচেয়ে বিখ্যাত ও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও মানুষের বেলায় এরকম ২৯টি[১] ব্লাড গ্রুপ সিস্টেমকে আই এস বি টি (International Society of Blood Transfusion) অনুযায়ী মানা যেতে পারে। এই ২৯টি সিস্টেমে মোট ৬০০রও বেশী অ্যান্টিজেন আছে। তবে এই ৬০০টির অনেকই খুব দুষ্প্রাপ্য বা কোনো বিশেষ জাতির বাইরে দেখা যায় না।
রক্ত দান করার সময় গ্রহীতার রক্তে দাতার রক্ত মেশবার সময় গ্রুপ গ্রহনযোগ্য (কম্প্যাটিবল্ বা ম্যাচিং) হবে না যদি গ্রহীতার রক্তরসে অবস্থিত অ্যান্টিবডি দাতার কোষের উপরস্থ অ্যান্টিজেনকে চিনতে পারে, পারলে গ্রহীতার অ্যান্টিবডির আক্রমণে দাতার রক্তকোষগুলি তাল পাকিয়ে জমাট (হিম-অ্যাগ্লুটিনেশন) বেঁধে যাবে বা ফেটে নষ্ট (হিমো-লাইসিস) হয়ে যাবে। দাতার রক্তের অ্যান্টিবডি ততটা বেশী গুরুত্বপূর্ণ নয়, কারণ সাধারণতঃ দাতার অ্যান্টিবডি গ্রহীতার রক্তরসে মিশে গেলে দাতার অ্যান্টিবডির ঘনত্ব গ্রহীতার কোষেগুলির অতটা ক্ষতি করতে সক্ষম হয়না। দাতার কোষগুলি "প্যাকড সেল" হিসাবে দিলে রক্ত রস এমনিতেই কম দেওয়া হচ্ছে। তবে খুব বেশী পরিমাণ দাতার প্লাজমা (রক্তরস) দিতে হলে কিন্তু প্লাসমার গ্রহণযোগ্যতাও দেখতে হবে, এবং ক্ষেত্রে দাতার অ্যান্টিবডি আর গ্রহীতার অ্যান্টীজেনের মধ্যে মিল থাকলে চলবে না। সাধারণতঃ কোনো নীরোগ ব্যক্তির নিজের রক্তকোষে যে অ্যান্টিজেন থাকে তার বিরুদ্ধে অ্যান্টীবডি তৈরি হয় না। এ বি ও সিস্টেমের বেলায় নীরোগ ব্যক্তির নিজের রক্তকোষে যে অ্যান্টীজেন থাকে না তার বিরুদ্ধে অ্যান্টীবডি আগে থেকেই থাকে (দুর্বোধ্য কারণে) এবং সেই অ্যাণ্টীজেন ধারী কোষকে দেখলেই সঙ্গে সঙ্গে আক্রমণ করে, আর এইচ সিস্টেমের বেলায় অ্যান্টীজেনধারী দাতা কোষ-কে একবার দেখলে তার পরেই অ্যান্টিবডি তৈরি হয় এবং তাই প্রথমবার তেমন অসুবিধা হয় না, কিন্তু পরে (দ্বিতীয়বার) একই রকম দাতা কোষকে দেখলে তখন অসুবিধা করে।
লোহিত রক্ত কণিকার সামঞ্জস্যতা
- রক্তগ্রুপ এবি রক্তগ্রুপধারী ব্যক্তির লোহিত রক্তকণিকার পৃষ্ঠে এ এবং বি উভয় প্রকার অ্যান্টিজেন থাকে। এছাড়া রক্তরসে এ বা বি অ্যান্টিজেনের বিরুদ্ধে কোন অ্যান্টিজেন থাকে না। তাই এবি রক্তগ্রুপধারী কোন ব্যক্তি যেকোন কারও থেকে (এবি হলেই ভাল) রক্তগ্রহণ করতে পারে। তাদের বিশ্বগ্রহীতা বলা হয়।
- রক্তগ্রুপ এ রক্তগ্রুপধারী ব্যক্তির লোহিত রক্তকণিকার পৃষ্ঠে এ অ্যান্টিজেন থাকে। এছাড়া রক্তরসে বি অ্যান্টিজেনের বিরুদ্ধে আইজিএম (Igm) অ্যান্টিবডি থাকে। তাই এ রক্তগ্রুপধারী কোন ব্যক্তি শুধুমাত্র এ বা ও গ্রুপের রক্তই গ্রহণ করতে পারে (এ হলেই ভাল) এবং এ বা এবি রক্তগ্রুপধারী ব্যক্তিদের রক্ত দিতে পারবে।
- রক্তগ্রুপ বি রক্তগ্রুপধারী ব্যক্তির লোহিত রক্তকণিকার পৃষ্ঠে বি অ্যান্টিজেন থাকে। এছাড়া রক্তরসে এ অ্যান্টিজেনের বিরুদ্ধে আইজিএম (Igm) অ্যান্টিবডি থাকে। তাই বি রক্তগ্রুপধারী কোন ব্যক্তি শুধুমাত্র বি বা ও গ্রুপের রক্তই গ্রহণ করতে পারে (বি হলেই ভাল এবং বি বা এবি রক্তগ্রুপধারী ব্যক্তিদের রক্ত দিতে পারবে।
- রক্তগ্রুপ ও (কোন কোন দেশে রক্তগ্রুপ জিরো) রক্তগ্রুপধারী ব্যক্তির লোহিত রক্তকণিকার পৃষ্ঠে এ বা বি কোন অ্যান্টিজেনই থাকে না। তাদের রক্তরস এ অ্যান্টিজেনের বিরুদ্ধে আইজিএম (Igm) এবং বি অ্যান্টিজেনের বিরুদ্ধে আইজিএম (Igm) অ্যান্টিবডি ধারণ করে। তাই ও রক্তগ্রুপধারী কোন ব্যক্তি শুধুমাত্র কোন ও গ্রুপধারী ব্যক্তির কাছ থেকেই রক্তগ্রহণ করতে পারবে। তবে তারা যেকোন রক্তগ্রুপধারী ব্যক্তিকেই (এ বা বি বা এবি) রক্ত দিতে পারবে। যদি হাসপাতালের কোন রোগীর দ্রুত রক্তের প্রয়োজন হয় এবং যদি রক্ত প্রক্রিয়াজাত করতে মারাত্মক দেরি হয়ে যায়, তবে ও নেগেটিভ রক্ত দেয়া যেতে পারে। তাদেরকে বলা হয় বিশ্বদাতা।
| গ্রহীতা[১] | দাতা[১] | |||||||
|---|---|---|---|---|---|---|---|---|
| ও− | ও+ | এ− | এ+ | বি− | বি+ | এবি− | এবি+ | |
| ও− | ||||||||
| ও+ | ||||||||
| এ− | ||||||||
| এ+ | ||||||||
| বি− | ||||||||
| বি+ | ||||||||
| এবি− | ||||||||
| এবি+ | ||||||||
তথ্যসূত্র
- "Table of blood group systems"। International Society of Blood Transfusion। October 2006। সংগৃহীত 2006-11-14।
|month=প্যারামিটার অজানা, উপেক্ষা করুন (সাহায্য) - "RBC compatibility table"। American National Red Cross। December 2006। সংগৃহীত 2008-07-15।
- Blood types and compatibility bloodbook.com
Comments
Post a Comment